শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
চিরবিদায় নিলেন মতিয়ার চৌধুরী”
/ ১৯২ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৯:৪৩ পূর্বাহ্ন

চিরবিদায় নিলেন মতিয়ার চৌধুরী”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টাঃ বাংলাদেশে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি মারা গেছেন(ইন্না লিল্লাহি–রাজিউন)।
আজ ঢাকার
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঐ হসপিটালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ” এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে সকালে হাসপাতালে আনা হয়। আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারিনি। দুপুর ১২টা ৫৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং না ফেরার দেশে চলে যান।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। বাংলাদেশি নারী রাজনীতিবিদ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সদস্য ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
২০২৪ইং সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতা-গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ তিনি হারান।

এ ছাড়া মতিয়া চৌধুরীর মৃত্যুর খবরটি সত্যতা নিশ্চিত করেছেন,তাঁর মামা মোস্তফা জামাল হায়দারও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page