বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
/ ২৭৫ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পৌর এলাকায় রকি (২৭) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার মাষ্টারপাড়ার মন্দিরের নিকট এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। সে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দ্দারের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।

স্থানীয় জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের পুজোতলা এলাকায় কয়েকজন যুবক রকির উপর অতর্কিত হামলা চালাই। এ সময় রকিকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এরপরই রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন৷ রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হতে পারে বলে জানা গেছে। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে আহত রকির নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার পরিবারের সাথেও কথা বলা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ এখনো পর্যন্ত পায়নি। এছাড়া হাসপাতালেও কোনো ছাত্রলীগকর্মীকে জখম অবস্থায় এখনো পর্যন্ত আমরা পায়নি। হয়তো প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আমরা খোঁজ নিচ্ছি। তবে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্তে পুলিশ কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে।

এদিকে, এ ঘটনার পর চুয়াডাঙ্গা শহর থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশি টহলও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page