সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার যোগদান।
/ ২২৫ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার যোগদান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে অদ্য খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা যোগদান করেছেন। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা । চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন। এসময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

নবাগত পুলিশ সুপার টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে (বিপিএম-সেবা) ভূষিত হন।

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকা হিসেবে পদায়িত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

নবাগত পুলিশ সুপার তাঁর চাকুরিকালে পুলিশ হেডকোয়ার্টার্স, এসপিবিএন, এপিবিএন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সর্বশেষ স্পেশাল ব্রাঞ্চ(এসবি) তে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা , জীবননগর সার্কেল), চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই (অ্যাডমিন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page