শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
চুরির মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।
/ ১১০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:১৬ অপরাহ্ন

চুরির মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

র‌্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সকাল ১১.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাসির উদ্দিন মোল্লা (৪৭), পিতা-আতাহার মোল্লা, সাং-ছৈলা বুনিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী-কে শাখারিয়া-আমখোলা রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এজাহার পর্যালোচনায় জানা যায়, বাদী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। আসামী মোঃ নাসির উদ্দিন(৪৭) বাদী চম্পা বেগমের ২য় স্বামী। সে মাঝে মাঝেই বাদীর বাড়িতে যেতেন ও অবস্থান করতেন। তারই ধারাবাহিকতায় আসামি গত ২২/১১/২০২৪ইং তারিখে এসে বাদীর বাড়িতে অবস্থান করে। ২৬/১১/২০২৪ইং তারিখ চলে যাওয়ার পর বাদী তার প্রবাসী মেয়ের রুমে গিয়ে দেখে আলমারীর ড্রয়ার ভাঙ্গা আলমারীর ড্রয়ারে রক্ষিত স্বর্নের হার,চেইন,কানের দুলসহ অন্যান্য স্বর্নের অলংকারাদী ও ডায়মন্ড অলংকারসহ প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের অলংকার এবং সৌদি ৪০,০০০(চল্লিশ) হাজার রিয়ালসহ সর্বমোট বাংলা টাকায় প্রায় ৫৮০০০০০ (আটান্ন লক্ষ চল্লিশ হাজার)টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি বাদী সৌদি প্রবাসী মেয়েকে জানালে মেয়ে ১নং আসামীকে ফোন করে জিজ্ঞাসা করলে আসামী স্বর্নালংকার ও সৌদি রিয়ালের ফেরত দিবে মর্মে জানায়।পরবর্তীতে বাদী এবং বাদীর মেয়ে স্বর্ন অলংকারাদী ও সৌদি রিয়াল ফেরত দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন যাহা ডিএমপি কাফরুল থানার মামলা নং-৮, তারিখ-১০/১২/২০২৪ইং ধারা-৩৮০/১০৯ পেনাল কোড।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে র‍্যাব-৮,সিপিসি-১ পটুয়াখালীকে রিকুইজিশন পাঠায় যার ভিত্তিতে আসামি মো. নাসির উদ্দীন মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় জমা দেয়া হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page