রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
জাতি ডিসি আসমা শাহীনের মত অভিভাবক চায়” ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন
Headline
Wellcome to our website...
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ, ৫৪ দিন পর মারা গেলেন হবিগঞ্জের যুবক।
/ ২৩৪ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ, ৫৪ দিন পর মারা গেলেন হবিগঞ্জের যুবক।

সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৫৪ দিন চিকিৎসাধিন থাকার পর অবশেষে মারা গেলেন হবিগঞ্জের যুবক কারিমুল ইসলাম (২০)।তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিলেন তিনি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে নিহতের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতেন। সেখানে তিনি নতুন ব্যবসা শুরু করেছিলেন। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলেন তিনি। শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন কারিমুল।
গত ৫ আগস্ট সরকার পতনের দিন যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হন কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধিন ছিলেন।গত কয়েকদিন ধরে কারিমুলের অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সোমবার ভোরে সব আশা নিভিয়ে চলে যান না ফেরার দেশে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page