
জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পরিবারকে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার খালিশা বারাজান এলাকার বাসিন্দা মোঃ সোহানুর রহমান সোহেল জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পরিবারকে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সোহেল বর্তমানে ঢাকায় কর্মরত সোহেল দাবি করেন, একই এলাকার বাসিন্দর মোঃ রাজা মিয়া (৩৮), পিতা-মোঃ জহুরুল ইসলাম, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছেন।
সংবাদ সম্মেলনে সোহেল বলেন, রাজা মিয়া একজন মামলাবাজ। এলাকার বিভিন্ন লোকজনের নামে মিথ্যা মামলা মোকদ্দমা সহ জেল হাজতে প্রেরণ করেছে যাহার বহু প্রমাণ এলাকাবাসী। । তিনি অভিযোগ করেন, মোঃ রাজা মিয়ার এবারের টার্গেট আমি ও আমার পরিবারের লোকজন। জমি জমার বিষয়কে কেন্দ্র করিয়া রাজা মিয়া বেশ কিছুদিন পূর্ব হইতে আমি সহ আমার পরিবারের লোকজনদেরকে মারপিট সহ গুম হত্যার চেষ্টা সহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে।
সোহেল আরও জানান, ইতিপূর্বে মোঃ রাজা মিয়া আমি সহ আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলা মোকদ্দমায় ফাসাইয়া জেল-হাজত খাটাইয়াছে। মোঃ রাজা মিয়া আবারো আমি সহ আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলা মোকদ্দমায় ফাসাইয়া জেল-হাজত খাটানোর পায়াতারা করিতেছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সোহেল প্রশাসনের প্রতি আহ্বান জানান, তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক। যদি তারা দোষী প্রমাণিত হন তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজা মিয়া প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন এবং প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

