মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
জাজিরায় শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
/ ২১৩ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

জাজিরায় শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

মাহমুদুর রহমান জুয়েল
শরীয়তপুর জেলা প্রতিনিধি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শরীয়তপুর জাজিরা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় এর সভাপতিতে আরও উপস্থিত ছিলেন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ, পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি যথাযথভাবে উদযাপন করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত অতিথিরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং এ আয়োজনকে সফল করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান

প্রস্তুতিমূলক এ সভার মাধ্যমে জাজিরা উপজেলা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এক যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে, যা এ দিবসের গুরুত্বকে আরও সমুন্নত করবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page