বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
জামায়াতে ইসলামী কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় অধ্যাপক মিয়া গোলামপরওয়ার 
/ ৬৬ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামী কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় অধ্যাপক মিয়া গোলামপরওয়ার 

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামায়াতে নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকবো সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল। শুক্রবার(২৪ জানুয়ারি) বিকালে শরীয়তপুরের ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইনে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমীর মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমীর মাস্টার বেলায়াত হোসেন প্রমূখ। এসময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা) নির্বাচনী এলাকা জামায়াতের যৌথ আয়োজনে পথসভায় মিয়া গোলাম পরওয়ান আরও বলেন,  অন্তঃবর্তীকালীন সরকার, আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কুরআন।

এরআগে তিনি ঢাকাস্থ খুলনা ক্লাব এর উদ্যোগে লঞ্চ ভ্রমনে গোসাইরহাট উপজেলার চর জালালপুর এক মিলন মেলায় অংশ গ্রহন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page