শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
জামালপুরে সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
/ ১২৮ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

জামালপুরে সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

সিফাত,স্টাফ রিপোর্টার  ঃ

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়  সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৫০ জনের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সোমবার (৩০ডিসেম্বর) দুপুরে সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, পাট কর্মকর্তা আওরঙ্গজেব, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল হোসেন , শিক্ষক মন্টু লাল তেওয়ারী সহ শিক্ষক কর্মচারী শিক্ষার্থীর অভিভাবক গণ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ  তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা ভাবা যাবেনা। সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page