রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন
Headline
Wellcome to our website...
ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা, আহত ১, আটক – ২
/ ৪০৬ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে ফাতেমা নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে অপর এক নারী।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পরে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,
খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন।
তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকে।

এ সুযোগে গত রাতে দু’জন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে।
এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়।

পরে ছেলের স্ত্রী বিথী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে।

আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আটকৃতরা হলো দুর্গারপুর গ্রামের বাদল মন্ডলের
ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন উদ্দিন জানান,
আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুরা ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page