রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
টানা দুইদিনের অভিযানেও মিলল না জোড়া খুনের মাথা
/ ৪২৪ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

টানা দুইদিনের অভিযানেও মিলল না জোড়া খুনের মাথা ।

রিপোর্টার
আরিফুল ইসলাম

বগুড়ায় সেনা সদস্য আজিজুল হকের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন তারই ১১ মাস বয়সের ছেলে আবদুল্লাহ আল রাফি ও তার স্ত্রী আশামণি (২০)।

গত ই রবিবার (০২ জুন) বেলা ১২ টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানীতে অবস্থিত শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় শিশু রাফির দেহ খাটের নিচে বস্তা বন্দী অবস্থায় পাওয়া যায়। সেখানে আব্দুল্লাহ আল রাফির দেহ থাকলেও তার মাথাটি সেখানে ছিল না।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবা সেনা সদস্য আজিজুল হককে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসা বাদে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেন সেনা সদস্য আজিজুল হক। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ জানতে পারে আজিজুল তার ১১ মাস বয়সী পুত্র সন্তান রাফির বিচ্ছিন্ন মাথাটি রাজাবাজারে পাশে করোতোয়া নদীর উপর অবস্থিত ব্রিজের উপর থেকে নদীতে ফেলেছেন। এই প্রেক্ষিতে গতকাল রবিবার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। তারা ব্যর্থ হলে পরবর্তীতে রাজশাহী থেকে একটি ডুবুরী দল এসে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নদীতে অতিরিক্ত কুচুরিপানা ও সন্ধ্যা নেমে আসায় প্রায় দুই ঘণ্টা যাবত অভিযান চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান।

আজ সোমবার (০৩জুন) সকাল ১০টা থেকে সেখানে আবারো বিছিন্ন মাথাটি খুঁজতে ডুবুরি দল তাদের অভিযান চালান। এ সময় সেখানে উপস্থিত করা হয় আসামি আজিজুলকে। আসামি আজিজুলের দেখানো স্থানেই রাজশাহী থেকে আসা ডুবুরী দলসহ আইনশৃঙ্খলার বাহিনীরা সেখানে বিচ্ছিন্ন মাথাটি খুঁজতে থাকে। দীর্ঘ সময় ধরে অনেক খোঁজাখুঁজির পরেও আবার ব্যর্থ হয়ে ফিরে যান ডুবুরী দলসহ প্রশাসন।

তবে পরবর্তীতে আবারো অভিযান করবেন বলে জানিয়েছেন প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page