শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
ঠাকুরগাঁয়ে আগুনে পুড়ে কৃষকের চার লক্ষ টাকার ক্ষতি ..
/ ৩৮৯ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ২:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ে আগুনে পুড়ে কৃষকের চার লক্ষ টাকার ক্ষতি ..
প্রতিনিধি: নাইয়ুম ইসলাম ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত হামিদুরে ছেলে কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্নাঘরের চুলাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশু।

মঙ্গলবার দুপুরে ওই গ্রামের লুতফর রহমান জানান, পরিবারের তখন কেউ বাসায় ছিলোনা। শুধু মাসুদ রানার বউ রান্না করছিলেন। এসময় ছোট শিশু কান্নাকাটি শুরু করলে তাকে বুকের দুধ খাওয়ার জন্য বাইয়ে যান।

হঠাৎ তার বাড়ির দিকে ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের সবাই বাড়ির দিকে ছুটে আসেন। দেখতে পান তার রান্নাঘর, গরুর গোশাল ঘর ও বসতঘর পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চোখের সামনে পুড়ে যেতে দেখেন বিদেশি গাভি গরু। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল মাস্টার বলেন, আগুন লাগার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাসুদ রানার বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে।

রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক টাকার মত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page