রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ড. মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত সফরে গেছেন নাকি রাষ্ট্রীয়,সফরে?
/ ২১৩ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন

ড. মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত সফরে গেছেন নাকি রাষ্ট্রীয়,সফরে?
ডেস্ক রিপোর্ট: 24hrstvbd

গোলাম মাওলা রনি বলেন, ‘ড. ইউনূসকে ব্রিটিশ তৃতীয় চার্লস পুরস্কার দিচ্ছেন? তার একটি এনজিও প্রতিষ্ঠান আছে। ইউরোপে সব রাজনৈতিক দলেরই স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান থাকে, এনজিও থাকে। তো তারও এরকম একটা এনজিও আছে এবং সেই এনজিওর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেই পুরস্কারের মধ্যে এখন যাদেরকে এ বছর দেওয়া হচ্ছে একমাত্র এশিয়া ইউরোপে ড. মোহাম্মদ ইউনূসের নামটাই মানুষজন চিনে বা জানে।

এর বাইরে অন্য যারা আছে সবই অখ্যাত এবং ব্রিটিশ এই ধরনের একটা পুরস্কার বা রাজার এনজিওর একটা পুরস্কার যেমন ধরুন আমাদের শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়া কিংবা আমাদের এরশাদ তাদের একটা অনেক সময় পারিবারিক এনজিও থাকে, সেরকম একটা এনজিও একটা পুরস্কার দিচ্ছে।’
‘সেই পুরস্কারটা নেওয়ার জন্য তিনি এই গরীব মানুষের বাংলাদেশের অর্থ খরচ করে ব্রিটেনের সবচেয়ে অভিজাত হোটেলে তার বিরাট বহর নিয়ে সেখানে অবস্থান করছেন। আর বলছেন যে এটা তার রাজকীয় সফর মানে রাষ্ট্রীয় সফর। কিন্তু আমরা দেখলাম যে এয়ারপোর্টে মানে হিথ্রো বিমানবন্দরে তিনি যে নামলেন তার ব্যাগ টানার জন্য তার প্রেস সেক্রেটারি ছাড়া আর কেউ ছিলেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page