
তরুণ আবাসন ব্যবসায়ী ও সমাজসেবক
হাজী মোঃ আকরাম হোসেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় মোঃ আকরাম হোসেন একজন সুনামধন্য আবাসন ব্যবসায়ী, অঞ্চলে আধুনিক ও পরিকল্পিত আবাসন গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি “বসুতি এন্টারপ্রাইজ”-এর পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে আবাসন খাতকে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি হাউজিং ব্যবসার গুণগতমান ও সেবা নিশ্চিত করে সবার আস্থা অর্জন করেছে।
স্থানীয়ভাবে আবাসন খাতে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসন গড়ে তোলার পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা ও সঠিক দিকনির্দেশনার জন্য পরিচিত। তাঁর পরিকল্পনায় বাস্তবায়িত একাধিক হাউজিং প্রকল্প বর্তমানে শত শত পরিবারকে নিরাপদ আশ্রয় দিয়েছে।
পারিবারিক পটভূমি
হাজী মোঃ আকরাম হোসেনের পারিবারিক পটভূমিও সমৃদ্ধ। তাঁর পিতা ছিলেন মরহুম আব্দুর রহমান। তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের সাহেবাবাদ এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। বড় ভাই সাবেক বিমানসেনা এরশাদ হোসেন দেশসেবার মাধ্যমে পারিবারিক গৌরব বাড়িয়েছেন।
সততা, দূরদর্শিতা ও দায়িত্ববোধই তাঁকে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু ব্যবসা নয়, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। মসজিদ-মাদ্রাসা নির্মাণ, মানবতার সেবা, দুস্থ ও অসহায়দের সেবা, বিভিন্ন উন্নয়নমূলক কমকান্ডে তাঁর অবদান রয়েছে।
হাজী মোঃ আকরাম হোসেন জানান, আধুনিক ও টেকসই নগরায়ণই দেশের অগ্রগতির চালিকা শক্তি। ভবিষ্যতে আরও উন্নত ও পরিকল্পিত হাউজিং প্রকল্পের মাধ্যমে সমাজকে আরও উন্নত করার লক্ষ্যে এগিয়ে নিতে চাই । দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে চাই।

