শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায়
Headline
Wellcome to our website...
তীব্র গরমে ৫৫০ জনের বেশি হজযাত্রীর মৃত্যু
/ ৩৬৩ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

তীব্র গরমে ৫৫০ জনের বেশি হজযাত্রীর মৃত্যু

প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

এবার পবিত্র হজ পালনে গিয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে সাড়ে ৫ শতাধিক জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের ২১ জন হজযাত্রী রয়েছে।

এবার পবিত্র হজ পালনে গিয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে সাড়ে ৫ শতাধিক জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের ২১ জন হজযাত্রী রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের নাগরিক এবং জর্ডানের রয়েছেন ৬০ জন হজযাত্রী।

মিশরীয় নিহতদের মধ্যে একজন বাদে সবাই মারা গেছেন তীব্র তাপদাহে অসুস্থ হয়ে। বাকি একজনের মৃত্যু হয়েছে পদদলিত হয়ে। সংশ্লিষ্ট দেশের কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এএফপি জানিয়েছে, বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে। কূটনীতিকরা জানিয়েছেন, মক্কার অন্যতম বৃহত্তম আল-মুয়াইসেম মর্গে ৫৫০ জনের মরদেহ রাখা হয়েছে।

এবার হজ পালনকালে তাপমাত্রা ছাড়িয়ে যায় ৫১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহের কারণে এবারের হজ সম্পন্ন করা নিয়ে সৌদি আরব কর্তৃপক্ষ চরম চ্যালেঞ্জে পড়েছিল।

গত রোববার সৌদি কর্তৃপক্ষ জানায়, ২ হাজারের বেশি হাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু বুধবার পর্যন্ত এ হিসাব তারা আপডেট করেনি। একইসঙ্গে মৃত্যুর বিষয়েও তথ্য দেয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে চরমভাবে বাড়ছে তাপমাত্রা। গত মাসে প্রকাশিত সৌদি সমীক্ষা বলছে, সেসব এলাকায় হজের কার্যাবলী পালন করা হয় সেসব স্থানে তাপমাত্রা প্রতি ১০ বছরে বাড়ছে ০.৪ ডিগ্রি সেলসিয়াস।

সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মক্কার বাইরে মিনায় গত সোমবার তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বোতল থেকে মাথায় পানি ঢালতে দেখা গেছে হাজীদের। এ সময় স্বেচ্ছাসেবকরাও তাদের মাঝে ঠান্ডা পানি, কোমল পানীয় এবং চকোলেট আইসক্রিম বিতরণ করেছেন।

এর আগে গত বছর বিভিন্ন দেশ অন্তত ২৪০ জন হাজী মারা যান। তাদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page