রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক আটক ৫
/ ৯৪ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্ক আটক ৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় রাতভর ডাকাত আতঙ্ক। পুলিশের সাথে রাতভর পাহাড়া দেন নিজ নিজ এলাকায় স্থানীয়রাও। এর মধ্যেও উপজেলায় ঘটে যায় দুইটি ডাকাতির ঘটনাও। দীর্ঘ সময় ধরে পুলিশের অভিযানে ভজনপুর এলাকা থেকে ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।

রোববার (২ মার্চ) সকালে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ডাকাতদলের ৫ সদস্যকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হরিপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ তহিদুল ইসলাম (৪০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর এলাকার আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার আজমপুর ফকির পাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪০) ও শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে মোঃ আয়নাল (৩৮)।

এর আগে শনিবার দিবাগত রাতে তেতুলিয়া সদরের আজিজনগর এলাকার বেলায়েত হোসেনের বাড়িতে ৮ থেকে ১০ জনের ডাকাত চক্রের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় বেলায়েত হোসেন ও তার স্ত্রীকে বেধে রেখে মারধর করেবাড়িতে থাকা ৩৮ হাজার টাকা সহ আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। খবর দ্রুত ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ডাকাতদের ধরতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর চেকপোস্ট স্থাপনের পাশাপাশি রাতভর অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক টিম।পুলিশের সাথে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে পাহাড়া দেয়।

ডাকাতদলের আক্রমনের স্বীকার বেলায়েত হোসেন জানান, আমার বাড়ির দেয়াল টপকে ডাকাত দলের ৮ থেকে ১০ জন সদস্য ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমি ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশিয় অস্ত্র ছিলো। পরে তারা আমাদের হাত পেছনে বেধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। আমার স্ত্রীর কান ও হাত থেকে স্বর্ণালঙ্কার খুলে নেয়। সব মিলিয়ে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিলো। পাশের ঘরে আমার মেয়ে ছিলো। ওই ঘরের দরজা খুলতে পারেনি। আমার মেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের ফোনে জানিয়ে দিলে তারা এগিয়ে আসে। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। তারা পিকআপ নিয়ে এসেছিল। তাদের কারো মুখে কালো কাপড় ছিলো। এখনো আমাদের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page