সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
“ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক”
/ ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

“ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়-

“নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক”

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক-

✍️”জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল-এ অনুষ্ঠিত তিনদিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জয়ন্তী উৎসব প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে। ২৩মে ২০২৬ ইংথেকে শুরু হওয়া এ আয়োজনের দ্বিতীয় দিনে সাহিত্য, সংস্কৃতি ও নাট্যচর্চার অংশ হিসেবে বিদ্রোহী নাট্যগোষ্ঠী ময়মনসিংহ মঞ্চস্থ করে নাটক“আল্লারাখা”,যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
নাটকটিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন বিদ্রোহী নাট্যগোষ্ঠী ময়মনসিংহের সহ-সভাপতি, জামিরদিয়া আঃ গণি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সংগ্রামী নেতা মুহাম্মাদ রফিকুল ইসলাম লিটন। তাঁর প্রাণবন্ত অভিনয়,সাবলীল সংলাপ উপস্থাপন ও চরিত্রের গভীরতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।নাট্যমঞ্চে তাঁর উপস্থিতি পুরো পরিবেশনাকে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
“আল্লারাখা”নাটকের মাধ্যমে সমাজের বাস্তবতা, মানবিক মূল্যবোধ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নজরুলের বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে নাট্যশিল্পের মাধ্যমে সমাজকে সচেতন করার একটি শক্তিশালী বার্তাও পৌঁছে দেওয়া হয় দর্শকদের মাঝে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ,জেলা প্রশাসক, ময়মনসিংহ সিটি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কবিতা আবৃত্তি,সংগীত, নাট্য পরিবেশনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। দর্শকদের করতালি ও প্রশংসায় মুখরিত হয়ে ওঠে ত্রিশালের নজরুল মঞ্চ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page