রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২
Headline
Wellcome to our website...
দলীয় কোন্দল নিরসন করে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আত্মগোপনে আওয়ামী লীগ।
/ ২৮২ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

দলীয় কোন্দল নিরসন করে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আত্মগোপনে আওয়ামী লীগ।

বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপির দলীয় কোন্দল নিরসন করে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি,আত্মগোপনে আওয়ামী লীগ।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে তালতলীতে উজ্জীবিত হয়ে রাজনৈতিক মাঠ দখলে বিএনপি ও ইসলামি দল গুলো। বরগুনার দুটি নির্বাচনী এলাকার বরগুনা সদর বরাবরই আওয়ামী লীগের দখলে থাকে কিন্তু এবছর ভিন্ন রুপ দেখতে পাচ্ছেন সাধারণরা।বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের পদচারণায় এই আসন দখলের সকল কাজ তারা চালিয়ে যাচ্ছে।অন্য দিকে ইসলামি দল গুলো চাচ্ছে এই সুযোগে তারা বরগুনা সদর আসন দখলে নিতে।কিন্তু আওয়ামী লীগ আত্মগোপন করে আছেন।
তালতলী উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন তালতলী উপজেলা বিএনপির মধ্যে দলীয় কোন কোন্দল নেই যেটা রয়েছেন তা স্থানীয় ভোটের রাজনীতিতে নিজেদের মধ্যে মনমালিন্য।

তালতলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উদীয়মান তরুন বিএনপি নেতা আতিকুর রহমান অসিম বলেন তালতলী উপজেলা বিএনপির দলীয় কোন্দল কিছুটা রয়েছে এর কারন হচ্ছে জেলা বিএনপির দীর্ঘ দিন কমিটি না থাকায়, আমরা আশা করি খুব শীঘ্রই বরগুনা জেলা কমিটি কেন্দ্র থেকে ঘোষণা হবে। তারপর তালতলী উপজেলা বিএনপির দলীয় কোন্দল নিরসন হবে ইনশাল্লাহ।
তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক কে মুঠোফোনে কল দিলও তাকে পাওয়া যায়নি।
বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন আমাদের জেলা কমিটি খুব শীঘ্রই হবে তারপর তালতলী, আমতলী সহ যেসকল উপজেলায় কিছুটা সমস্যা রয়েছে সমাধান হবে।
তালতলী উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয় নি।

বরগুনা জেলা প্রতিনিধি
৪ সেপ্টেম্বর -২০২৪ খ্রি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page