শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
দীর্ঘ ৬৫ বছর ধরে রিক্সার চাকা ঘুরালেও , ভাগ্যে চাকা ঘুরেনি তমিজ উদ্দিনের
/ ২২৯ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন

দীর্ঘ ৬৫ বছর ধরে রিক্সার চাকা ঘুরালেও ,
ভাগ্যে চাকা ঘুরেনি তমিজ উদ্দিনের

আশরাফ আহমেদ, হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। একথা মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে। তাই মানুষ দিনে রাত্রে পরিশ্রম করে তার ভাগ্যকে ঘুরাতে চায়। কারো জীবনে হয়তো ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু কারো কারো জীবনে পরিশ্রম করেও তার ভাগ্যের চাকা ঘুরাতে পারিনি। তেমনি একজন তমিজ উদ্দিন। দীর্ঘ ৬৫ বছর ধরে রিকশা চাকা ঘুরালেও তার ভাগ্যের চাকা ঘুরেনি। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পদুরগাতি গ্রামে। অভাবের সংসার। সেই ১৫ বছর থেকে বাবার সাথে রিক্সা নিয়ে বের হয়। বর্তমান তার বয়স ৮০ বছর। সংসারে তিন মেয়ে। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। তাই সংসারের হাল ধরার মতো কেউ নেই।দীর্ঘ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে তমিজ উদ্দিন।এই বয়সেও তাঁর বিশ্রামের সুযোগ নেই। কনকনে শীতেও তাঁকে বেরিয়ে পরতে হচ্ছে রিকশা নিয়ে।
তমিজ উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি কষ্ট করে যাচ্ছেন। এ বয়সে নতুন করে আর কিছু করা সম্ভব নয়।
বয়স্ক হওয়ার কারণে যাত্রীরা তাঁর রিকশায় চড়তে চায় না উল্লেখ করে তমিজ উদ্দিন বলেন, ‘প্রতিদিনের আয় গড়ে ৩০০ টাকা। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালাই। বয়সের কারণে যাত্রী পরিবহনে কষ্ট হয়। বয়স্ক হওয়ার কারণে যাত্রীরা রিকশায় চড়তে চায় না। রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে খুব কষ্টে চলছে জীবন। বয়স্ক ভাতা পায় তা সামান্য। বুড়ি খুব অসুস্থ। তার চিকিৎসার খরচ চালাতে হয়। রিক্সা চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে ঘরের চাউল ও বুড়ির ঔষধ কিনতে হয়। নিজেরও মাঝে মাঝে শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। তবুও যেদিন রিকশা নিয়ে বের হয় সেদিন উনুনে পাতিল বসে। মেয়েরা মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করে। তবুও নিজের সংসার তো নিজেকে কষ্ট করে চালাতে হয়। বুড়ি ঠিক মতো রান্নাবান্নাও এখন করতে পারেনা। তাই সারাদিন রিক্সা চালিয়ে গিয়ে রান্নার কাজটুকু করতে হয়।
তমিজ উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘বয়স হয়েছে অনেক, শরীরে আগের মতো শক্তি নেই। ঠিকমতো খাওয়াদাওয়া নেই। শীতের কাপড়ের অভাবে কষ্ট করতে হচ্ছে। কষ্ট নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক জানান, তমিজ উদ্দিন কে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলা সমাজ সেবা অফিস থেকে আরও সাহায্য সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page