মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানায় স্পিড গান ব্যবহার
/ ৩৯০ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানায় স্পিড গান ব্যবহার

সাইফুল ইসলাম ফাহাদ,নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (১৮ জুন ২০২৪) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক সকাল ৬টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ও ফোর্স কর্তৃক সংশ্লিষ্ট হাইওয়ে থানা এলাকায় মোতায়েন থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যবহার করে ১২৭টি প্রসিকিউশন দেওয়া হয় এর মধ্যে স্পিড গান ব্যবহার করে ওভার স্পিডেরই ১২৪টি প্রসিকিউশন দেওয়া হয়। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বলেন, স্বস্তির ও আনন্দের ঈদ যাত্রা উপহার দিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন মহাসড়কে সদা জাগ্রত থেকে যে ভাবে দায়িত্ব পালন করেছে, ঠিক একই ভাবে দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরেও হাইওয়ে পুলিশ মহাসড়কে থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি এ সময় সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো এবং মহাসড়কে সতর্ক ও সাবধানে দায়িত্ব নিয়ে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন।
মূলত ঈদের পরবর্তী দিনগুলোতে মহাসড়কে গাড়ির চাপ কম থাকার কারণে মহাসড়ক গুলো ফাঁকা থাকে। এই সুযোগ মোটরসাইকেল, প্রাইভেট কার, জীপ, বাসসহ অন্যান্য গাড়ি গুলো দ্রুত গতি বা বেপরোয়া গতিতে চালানোর প্রবনতা লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে ঈদ পরবর্তীতে প্রায়ই গাড়ি গুলো দুর্ঘটনায় কবলিত হয়ে মানুষ মারা যায় ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এই বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২ থানা কর্তৃক স্পিড গান ব্যবহার করে প্রসিকিউশন দেওয়া হচ্ছে এবং এই ধরনের অভিযান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page