মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা গোমতী ইউনিয়নে চুরির মহামারি: মসজিদ-মাদ্রাসাও রক্ষা পাচ্ছে না, বিচারহীনতায় বাড়ছে আতঙ্ক বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত। ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বিএনপি কর্মীকে কুপিয়ে হত্য
/ ২০৭ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫:১৬ পূর্বাহ্ন

াদেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:কুমিল্লার দেবিদ্বারে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। গতকাল সকাল ৮টার দিকে উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি’র সমর্থকের নাম ছিদ্দিকুর রহমান (৪৫)। তিনি সাইচাপাড়া গাবুদ্ধি বাড়ির মৃত আ. কুদ্দুস মিয়ার ছেলে। পেশায় একজন অটোচালক ছিলেন। ঘটনার পর পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত দু’পক্ষের ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ছিদ্দিকুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন, মামুন ভূঁইয়া ও মো. আয়েজ মিয়া বলেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এলাকার ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেন।আনন্দ মিছিলের একপর্যায়ে সাইচাপাড়া বাজারে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের ব্যক্তিগত অফিস থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি আবুল কালাম আজাদের ছবি ভাঙচুর করে। এ ঘটনার জেরে দু’দিন পর গাবুদ্ধি বাড়ির সামাউল নামে এক ছাত্রকে এলোপাতাড়ি মারধর করে আমির মেম্বারের ছেলে জুয়েল ও তার লোকজন। পরে সামাউলের লোকজন দেবিদ্বার থানায় আমির মেম্বার ও তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের খবর পেয়ে আমির ও তার ছেলে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনা মীমাংসার জন্য স্থানীয় ময়নাল হাজারীর মধ্যস্থতায় শুক্রবার সকাল ৮টায় সাইচাপাড়া বাজারে দুই পক্ষকে সালিশ বৈঠকে ডাকেন। বাজারে ডাকা সালিশ বৈঠকে গাবুদ্ধি বাড়ির কয়েকজন মুরব্বি উপস্থিত হলে আমির মেম্বার তার ২০-৩০ জন সমর্থক নিয়ে ওই সালিশ বৈঠকে উপস্থিত হয়ে গাবুদ্ধি বাড়ি থেকে আসা লোকজনদের মারধর করে। খবর পেয়ে গাবুদ্ধি বাড়ির ৪৫-৫০ জন জড়ো হয়ে বাজারে এসে আমির মেম্বার ও তার লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষের একপর্যায়ে আমিরের লোকজন প্রকাশ্যে ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দু’পক্ষের ২০-২৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেন মেম্বার বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। এখন শুত্রুতা করে সবাই আমার নাম বললে আমি কি করবো। আমি বর্তমানে ব্রাহ্মণপাড়ায় আছি। দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, গত ৫ই আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিল থেকে আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় আমির হোসেন মেম্বারের অফিসের ছবি ভাঙচুর করে। এ ঘটনার জেরে শুক্রবার সকাল ৭টার দিকে একটি সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছিদ্দিক নামে বিএনপি’র এক সমর্থক নিহত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page