বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
দেশে ফিরছেন কায়কোবাদ, বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
/ ৯৩ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:২৫ পূর্বাহ্ন

দেশে ফিরছেন কায়কোবাদ, বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

শেখ হাসিনার আমলে করা মিথ্যা মামলায় খালাস পেয়ে এক যুগ পর প্রবাস জীবনের ইতি টেনে
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্বদেশে ফিরছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সৌদি আরব থেকে শনিবার দুপুরে বাংলাদেশে নেমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে হেলিকপ্টার যুগে নিজ জন্মভূমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় যাওয়ার কথা রয়েছে।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি। জনপ্রিয় এই নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। গাড়ি পাকিংয়ের জন্য বিমানবন্দরের সি.এন্ড.এফ ভবনের সামনের মাঠ ইজারাদার কর্তৃক বরাদ্দ নিয়েছেন।
সাবেক এই এমপির মুরাদনগর সদরের বাড়িতে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সচেতন নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রাক্তন সেনা কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভার বক্তব্যে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হারুন রশিদ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রমূলক মামলায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কাজী কায়কোবাদের নাম যুক্ত করা হয়। কিন্তু সত্য চাপা থাকে না। উচ্চ আদালত এই মামলায় তার এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নির্দোষ প্রমাণ করেছেন।’
আগামী ২৮ ডিসেম্বর কায়কোবাদ প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মুরাদনগরে পৌঁছে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে আনন্দের জোয়ার বইছে। আয়োজকরা প্রশাসনের সহযোগিতা কামনা করে জানান, লক্ষাধিক মানুষ ঢাকায় প্রিয় নেতাকে স্বাগত জানাতে যাচ্ছেন। প্রশাসনের উচিত যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্ক থাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page