শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ
/ ৩৫২ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৮ জুন, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ার ইঙ্গিত মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৭৫%, যা সাম্প্রতিক সময়ে বেশ উদ্বেগজনক।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,২১,৭৪২ জনে। নতুন কোনো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা অপরিবর্তিত থেকে ২৯,৫০০ জন রয়েছে। একই দিনে সুস্থ হয়েছেন ৬ জন, মোট সুস্থতা বেড়ে দাঁড়িয়েছে ২০,১৯,৩৬৩ জনে।

বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার হার কম হলেও পজিটিভিটির হার বেশি হওয়া সংক্রমণের লুকানো বিস্তারকে ইঙ্গিত করে।
এছাড়া ভারতের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় সীমান্তেও সতর্কতা জারি রয়েছে।

★চিকিৎসকদের পরামর্শ:

*মাস্ক পরুন, হাত ধৌত করুন
*উপসর্গে দ্রুত পরীক্ষা করান
*টিকা ও বুস্টার গ্রহণ করুন
*জনসমাগম এড়িয়ে চলুন

সচেতন থাকুন, নিরাপদে থাকুন –

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page