বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত
Headline
Wellcome to our website...
দৌলতপুরে ভাগ্নের উপরে সন্ত্রাসী হামলা দেখে ভয়ে প্রাণ গেল মামার – ভাগ্নে চিকিৎসাধীন
/ ৫৪৪ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪, ২:৪১ অপরাহ্ন

দৌলতপুরে ভাগ্নের উপরে সন্ত্রাসী হামলা দেখে ভয়ে প্রাণ গেল মামার – ভাগ্নে চিকিৎসাধীন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন রামকৃষ্ণপুর ৪০ পাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আমজাদ মন্ডল ও শফি মন্ডল এর হুকুমে গতকাল সন্ত্রাসী হামলায় চরুইকুড়ি গ্রামের রিয়াজুল মন্ডলের ছেলে রাজা আলীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। জানাযায়, ভাগ্নে রাজার উপর নৃশংস সন্ত্রাসী হামলা দেখে মামা চরপাড়া গ্রামের মৃত মজি মন্ডলের ছেলে আকাল মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্ত্রাসী হামলায় আহত রাজা আলী জানান, আমার মামা আকাল মণ্ডল অসুস্থ থাকায় তাকে দেখতে আমি ও আমার পরিবারের সদস্যরা ৪০ পাড়া গ্রামে যায়। ৪০ পোড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী আমজাদ মন্ডল, শফি মন্ডল, আশরাফুল মন্ডল এর নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী ৪০ পাড়া গ্রামের মিঠুন, হাপি, রানা, লিটন, শফিকুল সহ অজ্ঞাত পাঁচ সাত জন ব্যক্তি আমার উপর হামলা চালায়। নৃশংস এই হামলা দেখে আমার মামা আকাল মণ্ডল ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিট অফিসার এসআই শামীম বলেন, ঘটনা শুনেছি একজনের উপরে হামলা হয়েছে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় অফিসার ইনচার্জের সাথে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page