সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন!
/ ২১১ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় নাজিরপুর ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

২১ডিসেম্বর ২০২৪ইং রোজ শনিবার সকাল ১০টায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান , র‍্যাফেল ড্রয়ের কুপন বিক্রি ও পুরস্কার বিতরণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা। সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির সভাপতি ও ধানদী কামিল মাদদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী এ্যাড.মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.শামছুল আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিন এর সেক্রেটারী প্রক্তন ছাত্র ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মু. ইদ্রীস আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন চৌধুরী, আদ-দ্বীন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমীর হামজা। সহকারি অ্যাটার্ণি জেনারেল এ্যাড. মো, মোজাহিদুল ইসলাম শাহিন, ধানদী কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মু. হাবিবুল্লাহ প্রমূখ।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।###

তারিখ -২১/১২/২০২৪ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page