বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত!
/ ৭০ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত!

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী হিসাব রক্ষকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচ অভিযোগ করে বলেন, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্টর পরিচয়ে আব্দুল কাদের রাহীম নামে এক ব্যক্তি বেলা ১১টার দিকে আমার কার্যালয়ে আসেন। এ সময় তিনি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ইংরেজী ভার্সনের পাঠ্যবই চায়। তখন আমি তাকে জানাই ইংরেজী ভার্সনের পাঠ্যবই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দেওয়া হয়না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তালিকা ফরওয়াডিং দিলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পাঠ্যবই বিতরণ করে। তাৎক্ষণিক রাহীম নামে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে আমার টেবিলে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। এরপর তিনি আমার দিকে তেড়ে আসেন। তখন তার হাতের নখের আখাতে আমার হাত চামড়া ছিঁড়ে যায়। পরে তিনি আমাকে হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনির হোসাইন অভিযোগ নাকচ দিয়ে বলেন,সহকারী হিসাব কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি। সেখানে স্কুলের ডাইরেক্টর আব্দুর কাদের রাহীমের সাথে সহকারী হিসাব রক্ষকের সাথে বাকবিতন্ডা হয়েছে। অপর এক প্রশের জবাবে তিনি অভিযোগ করে বলেন, জনি আইচ প্রতি বছর বই দিতে আমাদেরকে হয়রানি করে। টাকা ছাড়া কোন কাজ হয়না।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি এ বিষয়ে খোঁজ খবর নিবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page