বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
নরসিংদীতে ঘরে ঢুকে স্কুল ছাত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার ৪
/ ১৩৮ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

নরসিংদীতে ঘরে ঢুকে স্কুল ছাত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার ৪

আবুনাঈমরিপন:

নরসিংদীর শেখেরচর বাজার সংলগ্ন ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা ও মাকে আহতের ঘটনায় চারজনকে গ্রেফতার ও হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন করেছে পিবিআই। চাঞ্চল্যকর এ ঘটনায় লুট হওয়া ১০ লাখ ১ হাজার একশত টাকাসহ বিভিন্ন আলামত জব্দ পি বি আই পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার পাঁচই এলাকার বাসিন্দা মোঃ রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোনার গন্ডা এলাকার বাসিন্দা মো ঃ কাউছার মিয়া (২০) ও নাটোর জেলার চর গোয়াশ এলাকার বাসিন্দা মো ঃ ইমন আলী (২১)। তারা শেখেরচর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন।৩ইং ফেব্রুয়ারী,সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ এনায়েত হোসেন মান্নান। এর আগে নরসিংদী, ফরিদপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন,গ্রেফতারকৃতরা ঘরে ঢুকে মোটা অঙ্কের টাকা লুট করতে পূর্বপরিকল্পিতভাবে শেখেরচর এলাকার মোফাজ্জল হোসেনের বসত বাড়িতে ঢুকে। এসময় ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটক রাখে তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জড়িত থাকা আসামিদের গ্রেফতার করা হয়। লুট হওয়া ১০ লাখ ১ হাজার একশত টাকা জব্দ করা হয়। আসামীদের আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৫ ইং রাত সাড়ে ১০টায় গৃহকর্তা মোফাজ্জল হোসেন ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page