শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
নরসিংদীতে বসতঘরে ঢুকে এক ছাত্রী কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
/ ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

নরসিংদীতে বসতঘরে ঢুকে এক ছাত্রী কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আবুনাঈমরিপন

: নরসিংদীতে বসত ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মা আসমা বেগম (৪০)২৭ইং জানুয়ারি,সোমবার দিবাগত রাত ১০টার দিকে নরসিংদীর সদর উপজেলা শেখেরচর-বাবুরহাট বাজার-সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহত দুজন চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে। ২৮ইং জানুয়ারি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন।নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা ও পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করে। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার আরেক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলের বাড়িটি ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন।এ ছাড়াও সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথী স্থানীয় মাদ্রাসায় ৪র্থ শ্রেণির ছাত্রী।কে বা কারা, কী কারণে তার স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না বলে জানান তিনি।এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন বলেন, কি কারণে,কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page