শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নরসিংদীতে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত সাংবাদিক শফিকুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন।
/ ১৭৩ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

নরসিংদীতে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত সাংবাদিক শফিকুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন।

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ” সাপ্তাহিক বর্তমান যোগাযোগ ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৪৫) বুধবার(২/৭/২৫) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি শিবপুরের দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, (লাইব্রেরিয়ান) ছিলেন।
তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ ৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার বাদ আছর শিবপুর উপজেলার কারারচর মানমুদাবাদ মসজিদ মাঠে তার নামাজে জানাজা হয়।
জানাযা শুরুর আগে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া, সাবেক সভাপতি মোর্শেদ শাহারিয়ার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ, দৈনিক খোজখবর সম্পাদক মঞ্জিল এ মিল্লাত, প্রধান শিক্ষক আব্দুল বাছেদ প্রমুখ।

পরে তার লাশ গ্রামের বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাদ এশা দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাব, এবং শিবপুরের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page