মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ফয়সাল নিহত
/ ১৮৯ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:৩১ অপরাহ্ন

নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ফয়সাল নিহত

আবুনাঈম রিপন :

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় বেলাব উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপ প্রকৌশলী বেলাব উপজেলা এলজিইডি অফিসে কর্মরত ছিলেন। তিনি শিবপুর উপজেলার শালুরদিয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি ২০২২ সালে বেলাব উপজেলা এলজিইডি অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।
জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা মোটরসাইকেলযোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিহত ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হোন ফয়সাল। দুপুর ২টা পাঁচ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক মাহেন্দ্রটি আটক আছে। চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page