মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
নরসিংদীর বেলাব থানায় রোহিঙ্গা সহ ২ বাঙালি গ্রেপ্তার ।
/ ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

নরসিংদীর বেলাব থানায় রোহিঙ্গা সহ ২ বাঙালি গ্রেপ্তার ।

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর বেলাবতে অদ্য ১৩ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন,মায়ানমার এর মংডু জেলার মংডু থানার চাইলী গ্রামের নবী হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২)। বর্তমানে সে কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্প নং ১৩ থানাঃ উখিয়ার বাসিন্দা। বাকি দুইজন তার সহযোগীরা হলো ১/ মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭), পিতা মৃতঃ অহিদুল্লাহ মাতা মোসাম্মৎ মাহমুদা বেগম,সাং রাজারবাগ থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী।২/ মোঃ মাহফুজুর রহমান মাসুম (৪৫), পিতা মোঃ মজিবুর রহমান, মাতাঃ মোসাঃ লতিফা বেগম সাং রাজারবাগ, থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী। জানা যায়,বেলাব উপজেলা নির্বাচন অফিসে আব্দুল্লাহ মিয়া নামে পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন করতে আসেন রোহিঙ্গা যুবক। আবেদন পত্রে তিনি বাবার নামঃ মোঃ মাহফুজুর রহমান মাছুম এবং মায়ের নামঃ লতিফা বেগম উল্লেখ করে আমলাবো ইউনিয়ন এর রাজারবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন। এ সময় তিনি জন্ম সনদ,নাগরিকত্ব সনদপত্র, চৌকিদারি রশিদসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তার নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায়,আবেদনপত্রে তার জন্ম সনদ ও কথাবার্তার মধ্যে অসংগতি রয়েছে। ফলে কর্মকতাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঐ যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন,বেলাব উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম বলেন,কথাবার্তা ও কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান,আমরা ওমর ফারুক নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র করতে আসা এক রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করি। নির্বাচন কর্মকর্তার পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪ ইং এর ১৮/২৩(২) ধারায় একটি মামলা রুজু করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page