রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
নরসিংদীর মাধবদীতে ডাকাতির মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর
/ ২০৪ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে ডাকাতির মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর

আবুনাঈম রিপন :

নরসিংদীর মাধবদী থানা থেকে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ৩০ ইং ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযুক্তকে ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এরই জের ধরে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায়। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজাতে থাকা অভিযুক্ত তানভিরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।
মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ের নেয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারনা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া এবং বাগবাড়ী এলাকায় সড়কে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ভয়ানক ভাবে বেড়ে গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page