বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
/ ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আবুনাঈম রিপন:নরসিংদী।।
নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, যুব উদ্যোক্তা মো. আলমগীর হোসেন, নারী উদ্যোক্তা জান্নতুল ফেরদৌস প্রুমখ।আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে উপর দিবসটি পালিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page