বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাষ্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
/ ২০৮ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাষ্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। 

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ২৬ জুলাই শনিবার সকাল এগারোটায় গড়বাড়ী এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সভাপতি ও দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন ভুইয়া। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ট্রাস্টের বার্ষিক আয় – ব্যয় হিসাব সভায় উপস্থাপন করেন।সভায় উপস্থিত সকল শিক্ষক কর্মচারীগনের সম্মতিক্রমে দুলালপুর ইউনিয়ন কল্যান ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়।দ্বিতীয় পর্বের সভায় সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। কল্যান ট্রাস্টের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হিমছড়ির বে- হিলস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড এর গর্বিত স্বত্বাধিকারী, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর মেম্বার আলহাজ্ব সামসুল আলম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ মতিন ফরায়েজি, লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার দুলাল, গড়বাড়ী এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, দুলালপুর ইউনিয়ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহার উদ্দিন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও গড়বাড়ী এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মাসুদ ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভা পরিচালনা করেন গড়বাড়ী এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম।সভাশেষে চারজন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী প্রধান অতিথির কাছ থেকে অবসরকালীন কল্যান ট্রাস্টের নগদ টাকা গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page