শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
নরসিংদী শিবপুর মডেল থানার পুলিশ কর্তৃক পিক আপ ভ্যান সহ ৫ ডাকাত গ্রেফতার ।
/ ১৫০ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

নরসিংদী শিবপুর মডেল থানার পুলিশ কর্তৃক পিক আপ ভ্যান সহ ৫ ডাকাত গ্রেফতার ।

 

আবুনাঈম রিপন :

নরসিংদীর শিবপুর মডেল থানার পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফের বাড়িতে অজ্ঞাতনামা ১০/১২ জনের ডাকাত দল গ্রিল কেটে বিল্ডিং এ প্রবেশ করে হানিফের স্ত্রী নাজনীন বেগমকে মারধর করা সহ পরিবারের সকল সদস্যকে জিম্মি করে সাত ভরি স্বর্ণ,নগদ টাকা সহ সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় নাজনীন বেগম বাদী হয়ে শিবপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলা নং ২৬ (১০)২৪ ধারা ৩৯৫ /৩৯৭ । ডাকাতির মামলার অভিযোগের প্রেক্ষিতে এসআই সাদিকুর রহমানকে তদন্ত ভার দেওয়া হয় । নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই সাদেক এর নেতৃত্বে শিবপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে উক্ত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেন এবং ০৫ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন । ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেন ও এক ডাকাতের নিকট থেকে ডাকাতির লুন্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করিতে সক্ষম হন । গ্রেফতারকৃত দুইজন ডাকাত ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা , ১।সোহাগ মিয়া (১৯)পিতা-মৃত নুরুল ইসলাম সাং-কল্যাণপুর গাইনপাড়া থানা- দৌলতপুর জেলা- কুষ্টিয়া , ২।আল আমিন মিয়া (২২) পিতা ঃ এটা আব্দুর রশিদ সাং -কারারচর থানা শিবপুর জেলা -নরসিংদী, ৩।মোহাম্মদ মাসুম মিয়া ,(৩০)পিতা ঃ নুরুল ইসলাম সাং জুগলী থানা- পূর্বধলা জেলা- নেত্রকোনা, ৪।মাজহারুল ইসলাম (২৮)পিতা ঃ মৃত মজনু মিয়া সাং-হল্লাখালি থানা- কলমাকান্দা জেলা -নেত্রকোনা , ৫ ।আলামিন ওরফে আমিন (৩০)পিতা ঃ মৃত রাজা মিয়া সাং -বাগাইকান্দি (চর আড়ালিয়া) থানা -রায়পুরা জেলা- নরসিংদী। এ ব্যাপারে শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন বলেন স্থানীয় ও বহিরাগত ডাকাত দল দলগত ভাবে রাতের আধারে পিক আপ ভ্যান ও বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে ,যে গ্রামে ডাকাতি করা সিদ্ধান্ত নেয়া হয় সেই গ্রামের ডাকাত জড়িত থাকে । তিনি আরো বলেন, শিবপুর বাসী সহযোগিতা করিলে আমি শিবপুর থেকে ডাকাত ,কিশোর গ্যাং, ছিনতাই,মাদক নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page