বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যা
/ ৫৩০ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১২:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী রূপচাঁনের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার সোনারগাঁ ভট্রপুর গ্রামের শহীদ কমিশনারের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে। তাদের সংসারে আব্দুল্লাহ আরবান কায়িফ (১৮) এবং খাদিজা আক্তার (৮) নামে দুটি সন্তান রয়েছে।

নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কায়িফ জানান, বাবা এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জরিয়ে পরে। এতে বাধা দিলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মাকে মারধর করতো বাবা। গতকাল বৃহস্পতিবার রাতে এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে বাড়ি থেকে ২ শ মিটার দূরে মায়ের লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই কণ্ঠশিল্পী রিপন খান জানান, ২০০৫ সালে আমার বোনের ভট্টপুর গ্রামের সোনা মিয়ার ছেলে রূপচাঁনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। একটি গার্মেন্টস কারখানায় কাজ করার সুবাধে সে গত কয়েক বছর ধরে বিভিন্ন মেয়ের সাথে পরকিয়ায জড়িয়ে পরে। বাধা দিলে প্রায়ই আমার বোনকে শারিরিকভাবে নির্যাতন করত। গতকাল তারই জের ধরে রাতে আমার বোনের সাথে ঝগড়া হয়। আজ সকালে পুকুর থেকে আমার বোনের লাশ উদ্ধার করে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page