মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
নিখোঁজ একমাত্র ছেলের সন্ধান পেতে পরিবারের সংবাদ সম্মেলন |
/ ৩৬৬ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:৩২ পূর্বাহ্ন

নিখোঁজ একমাত্র ছেলের সন্ধান পেতে পরিবারের সংবাদ সম্মেলন |

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিবের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবার।

রবিবার (৩০ জুন) দুপুরে আব্দুর রাজ্জাক তার বাঁশআড়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২ টার দিকে একজন পাওনাদারকে ৫ লক্ষ টাকা জনতা ব্যাংক কুমারখালী শাখার মাধ্যমে জমা দেওয়ার উদ্দেশ্যে নাজমুস সাকিব বাড়ি থেকে বের হন। এরপর থেকেই সাকিবের ব্যক্তিগত মোবাইল বন্ধ পাওয়া যায়। সেদিন থেকে এখন পর্যন্ত সাকিব নিখোঁজ। নিখোঁজের দিনই থানায় সাধারণ ডায়েরী করেছেন সাকিবের পরিবার। এখন পর্যন্ত সাকিবের কোন খোঁজ মেলেনি।তবে পরিবারের দাবী টাকার জন্যই সাকিবকে গুম করে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাকিবের জীবননাশের সংশয় প্রকাশ করে দ্রুত সাকিবকে জীবিত উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page