বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
নিজেদের কর্মফলের কারণেই ৭৫ সালের ১৫ আগস্ট অনিবার্য হয়ে উঠেছিল-আসাদুল হাবিব দুলু
/ ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

নিজেদের কর্মফলের কারণেই ৭৫ সালের ১৫ আগস্ট অনিবার্য হয়ে উঠেছিল-আসাদুল হাবিব দুলু

রংপুর থেকে মো:মফিদুল ইসলাম সরকার :
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ শহীদ মিনার মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, নিজেদের কর্মফলের কারণেই ৭৫ সালের ১৫ আগস্ট অনিবার্য হয়ে উঠেছিল। একইসাথে ৭ নভেম্বর এবং ঠিক সেভাবেই অনিবার্য হয়ে উঠেছিল গত ৫ই আগস্ট। নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
দুলু বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র উপহার দিয়ে পুরো জাতিকে বিভক্ত করেছে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে আওয়ামী লীগকে আবারও নিশ্চিহ্ন করা হয়েছে। নতুন বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রভাগে বিএনপি থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page