বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এবার লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
/ ১৪৭ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এবার লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ নোয়াখালী

রোববার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাইফুর রহমান রাসেল, কামালুর রহিম সমর, মো. আক্তার আলম, অ্যাডভোকেট সামসুল ফারুক, মো. শাহজালাল, বৃহত্তর নোয়াখালী মুরাদ, মো. খোরশেদ আলম, হোসাইনুল বাসার সিয়াম, আতোয়ার রহমান মনির, রবিউল ইসলাম, বিএম সাগর ও রাজিব হোসেন রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় ১ কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক। বিভাগ বাস্তবায়নে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করছি।

সমন্বয়ক সাইফুর রহমান রাসেল জানান, মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page