শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নেতৃত্ব ও সংহতি: গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রিয়াজ উদ্দিন লিপটন সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ছরুয়ার কামাল নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি উত্তরপাড়া যুব সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৮৫ ছাত্রীর স্বপ্নের মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙ্গে দিয়ে দখলের চেস্টা চাচীর বিরূদ্ধে ভাতিজির সংবাদ সম্মেলন আসিফ মাহমুদ  ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহের তথ্য ৩ মার্চ:খেলাফতের বিলুপ্তি, উম্মাহর ইতিহাসে বেদনাবিধুর এক দিন-
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে গণমাধ্যম কর্মী পরিবারদের ক্রীড়া ও বিনোদন উৎসব অনুষ্ঠিত।
/ ৭৩ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে গণমাধ্যম কর্মী পরিবারদের ক্রীড়া ও বিনোদন উৎসব অনুষ্ঠিত।

পঞ্চগড় জেলা প্রতিনিধি। মো আরিফুল ইসলাম ইরান
২৪ জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চগড় স্টেডিয়ামে গণমাধ্যম কর্মী পরিবার নিয়ে ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে পঞ্চগড় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস. এম. শফিকুল ইসলাম, জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক পরিবারসহ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। সকাল থেকে শুরু হওয়া ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল সাংবাদিক ভাবিদের বালিশ খেলা, পুরুষদের হাঁড়িভাঙা খেলা এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন মজার প্রতিযোগিতা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমাম রাজি। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page