
পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি: মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) দুপুরে সরকারি অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, একটি বণার্ঢ্য র্যালি বের হয়।র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে যায়।পরে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জরো হয় তারা।প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও ছিল।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।প্রধান আলোচক হিসেবে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান,সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবার রহমান,
ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজারও অধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভার সঞ্চালনা করেন,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান।

