বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
/ ৩৪২ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো আমিরুল ইসলাম জেলাপঞ্চগড় প্রতিনিধি।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ফ্রি মেডিকেল ক্যাম্পে এর শুভ উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব রহমান সুমন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস পঞ্চগড়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের শেষে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও নুরুজ্জামান বাবু’র নেতৃত্বে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালির শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বৃন্দ।

আলোচনা সভা সঞ্চালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page