বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে শিক্ষক সমিতির কমিটির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন।
/ ১৫২ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

পঞ্চগড়ে শিক্ষক সমিতির কমিটির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহবায়ক কমিটি সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের আহবায়ক আফরোজা প্রধান, যুগ্ম আহবায়ক মনসুর আলম বক্তব্য দেন।
সংবাদ সম্মেলন উপস্থিত বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহবায়ক কমিটি গঠন করি। সে আহবায়ক কমিটি কেন্দ্রীয় নির্বাহী অনুমোদন দেন।

এ কমিটি গঠনের প্রতিবাদে ১লা জানুয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটিতে জায়গা পাওয়া সদস্যকে জোর করে পদত্যাগ করিয়ে একাংশ গ্রুপ আহবায়ক কমিটির বিপক্ষে সংবাদ সম্মেলন করে। তারা আরও বলেন, তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন। আমরা সকল শিক্ষকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা শিক্ষকদের জোর করে পদত্যাগ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। তারা যে সংবাদ সম্মেলনটি করেছিল তা ছিল সম্পন্ন ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্যেপ্রনীত। তাদের এ সংবাদ সম্মেলনে সাধারন শিক্ষকগনের কোন সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আছিম উদ্দীন, সদস্য রুবাইয়া সুলতানা, রেজাউল করিম, কেরামত আলী, বিউটি আক্তার, আলী মোর্তজা, আন্জুমান প্রধান, প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, সহকারী শিক্ষক ছত্রসেন রায়, ফাতেমা আক্তার, সাইফুল ইসলাম, খাদেমুল ইসলামসহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page