বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পঞ্চগড় জিয়া পরিষদের সভাপতি মিজানুর সাধারণ সম্পাদক কামরুল
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

পঞ্চগড় জিয়া পরিষদের সভাপতি মিজানুর সাধারণ সম্পাদক কামরুল

পঞ্চগড় প্রতিনিধি : মো আরিফুল ইসলাম ইরান শুক্রবার বিকেলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট (ডিগ্রি) কলেজ হলরুমে পঞ্চগড় সদর উপজেলা জিয়া পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভাপতিত্ব করেন মো: মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন কামরুল হাসান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একান্ত সচিব সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ও যুগ্ন আহবায়ক জেলা বিএনপি এম,এ,মজিদ।প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা যুবদলের সভাপতি ও যুগ্ন আহবায়ক জেলা বিএনপি বিজ্ঞ আইনজীবী মির্জা নাজমুল ইসলাম কাজল। বিশেষ অতিথিরা হলেন কাজী কায়েদ-ই-আজম সাধারণ সম্পাদক জিয়া পরিষদ পঞ্চগড়, এবিএম আখতারুজ্জামান শাহাজাহান সদস্য জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ পঞ্চগড় জেলা মো: জাকির হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন আমাদের অভিভাবক পঞ্চগড়ের ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার বিএনপির শাসনামলে এ জেলায় যে উন্নয়ন করেছেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার। পরবর্তীতে যারা ক্ষমতায় ছিলো তারা জমির উদ্দিন সরকারের ধারের পাশেও ওতটা উন্নয়ন করতে পারেনি। তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় ০১ এর আমাদের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এজেলার মানুষজন সর্বোচ্চ ভোট প্রদান করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে পঞ্চগড় ১ আসনটি পুনরুদ্ধার করে উপহার দেওয়া হবে বলে বক্তারা জানান। দ্বিতীয় ধাপের অধিবেশনে সবার সাথে আলোচনা সাপেক্ষে সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি পদে মো:মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমানসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

১৮/০১/২৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page