সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পত্নীতলায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত
/ ২৫২ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

পত্নীতলায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

আলমগীর কবির পত্নীতলা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০ মে বিকেল ৪ টা সময় নজিপুর সরদার পাড়া দলীয় পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
।পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি সভাপতিত্বে আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক
শামসুজ্জোহা খান জোহা, প্রধান আলোচক নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপির সাবেক আহ্বায় আক্কাস আলী,নজিপুর পৌর আহবায় ওয়াজেদ, পত্নীতলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ও রমজান আলী সরদার, নওশাদ আলী বিশ্বাস, আশরাফ, পত্নীতলা থানা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, সিনিয়ার যুগ্ম আহবায়ক বাইজিদ রাহান শাহীন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, আশরাফুল ইসলাম রিসার্চ, সাদেকুল বারী,পৌর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান, উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন,নাজমুল ইসলাম,শাহির হোসেন শিপু,বাবলু,তালের হোসেন, বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং তাঁর রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page