সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পবিত্র ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত
/ ২২৭ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ৭ জুন, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত

 

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ঈদ জামাতে ইমামতি করেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম ও খতীব হাফেজ মুফতী মাও. শাহ মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।

কেন্দ্রীয় ঈদগাহে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিনুরর রশিদ ইয়াসিন, মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাসহ প্রায় লক্ষাধিক মুসল্রি নামাজ আদায় করেছেন।

জেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লীদের নিরাপত্তার ব্যবস্থায় সিসি ক্যামেরা সহ প্রশাসনিক সকল ধরনের ব্যবস্থা করেছেন।সেই সাথে আশেপাশের এলাকা গুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবার সময় বক্তৃতা রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

প্রতিটি জামাতে ছিল উপচে পড়া ভিড়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে এই উৎসব মুখর পরিবেশ পালন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page