বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান
/ ১৮৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান

মোঃ রাজু আহম্মেদ খুলনা:

খুলনার পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি স্কিম এর আওতায় পাইকগাছায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও খুলনা জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। ৩০ জুলাই বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান এবং খুলনা জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত ৩০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page