মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইট দিয়ে আঘাত, মাথায় তিনটি সেলাই
/ ১৭৯ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন

পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইট দিয়ে আঘাত, মাথায় তিনটি সেলাই

মোঃ রাজু আহম্মেদ খুলনা

খুলনার পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় এক সার ব্যবসায়ীকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী আয়ূব আলী গাজীকে গুরুতর অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। রবিবার(২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের ভাই ইউসুফ আলী গাজী বাদী হয়ে বয়ারঝাপা গ্রামের মৃত ওমর সরদারের দুই ছেলে—জাহাঙ্গীর সরদার ও বাইজিত সরদারকে বিবাদী করে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সোলাদানা বাজারে ‘গাজী স্টোর’ নামের একটি সার বিক্রয়কেন্দ্র রয়েছে আয়ূব ও ইউসুফ গাজীর। দীর্ঘদিন আগে তারা জাহাঙ্গীর সরদারকে ৩ হাজার ৫ শত টাকা এবং বাইজিত সরদারকে ১ হাজার ৮০০ টাকা মূল্যের সার বাকিতে সরবরাহ করেন। কিন্তু একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি তারা। এমনকি গত ১৭ জুন হালখাতার সময়েও তারা উপস্থিত হননি।

সর্বশেষ বৃহস্পতিবার(২৭ জুলাই) সকাল ৯ টার দিকে আয়ূব ও ইউসুফ গাজী দোকানে অবস্থানকালে বিবাদীদ্বয়ের কাছে পাওনা টাকা চাইলে তাহারা গালিগালাজ শুরু করে। এ সময় আয়ূব ও ইউসুফ গাজী প্রতিবাদ করলে বিবাদীরা এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাইজিত সরদার রাস্তা থেকে একটি আধলা ইট তুলে আয়ূব আলী গাজীর মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে তাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মারামারি হয়েছে কিন্তু এতটা বড় ধরনের না।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আয়ূব হোসেন জানান, ইতিমধ্যে আমি হসপিটাল এবং সরজমিন পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page