বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পাইকগাছায় মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১
/ ৩৩২ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

পাইকগাছায় মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু”জন নিহত হয়েছেন এবংএকজন আহত হয়েছেন।

সোমবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনে প্রধান সড়কে এ সংঘর্ষ হয়।নিহতরা হলেন, উপজেলার আগড়ঘাটা গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), আহত হয়েছেন মোঃ হুসাইন(২২), হরিনগর, আমাদী, কয়রা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার মালথ গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলো। প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে আসলে খুলনার দিক থেকে ছেড়ে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। রোগীদের অবস্থা আসংখ্যজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং পথিমধ্যে দুজনের মৃত্যু হয়।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে একসিডেন্টর তিন জন মারাত্বক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়। পরে জানা যায় পথি মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সবজেল হোসেন বলেন, আসংখ্যা অবস্থায় তাদের খুলনায় নিয়ে গিয়েছিল সেটা আমি জানি কিন্ত মারা গেছে শুনছি।তবে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় আসেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page