বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
/ ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:০২ অপরাহ্ন

পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

মোঃ রাজু আহম্মেদ (খুলনা)

গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় প্রমুখ।

সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, সঃ কলেজ প্রভাষক শেখ আবু সাইদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব ও দেবাশীষ সরদার, মাওঃ আবু সাদেক, জুলাই আহত রজব আলী, আঃ সাত্তার গাজী, এনসিপি উপজেলা সমন্বয়ক মোঃ হাফিজ বিন আমিন, শিক্ষার্থী, এসএম সাজেদুর রহমান, তুরানি আক্তার রাসা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মন্ডল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতীব ও ইমাম মুফতী আশরাফুল ইসলাম রাহমানি।

অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page